জিতেও সন্তুষ্ট নন ক্যাপেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল ৩-০ গোলে জিতলে কোচের কি বেজার হওয়ার কথা? শুধু বেজার নন, ফ্যাবিও ক্যাপেলো রীতিমতো ক্ষুব্ধ! ক্ষুব্ধ হয়ে ড্রেসিং রুমে খেলোয়াড়দের নাকি বকাবকিও করেছেন। কারণও আছে। ইংল্যান্ডের এই অনুশীলন ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকান প্রিমিয়ার লিগের দল প্লাটিনাম স্টার্সের বিপক্ষে।ম্যাচে ইংলিশ খেলোয়াড়েরা ৩টি গোল করেছেন ঠিকই। কিন্তু এ রকম দুর্বল দলের বিপক্ষে যথেষ্ট সময় বল দখলে রাখা বা প্রচুর আক্রমণে যেতে পারেননি তাঁরা। এ কারণেই কোচ ক্যাপেলো রাগারাগি করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্ট্রাইকার জার্মেইন ডিফো। ডিফো অবশ্য নিজেদের কাঁধেই দায় নিচ্ছেন। তিনি বলছেন, কোচের চটার যথেষ্ট কারণ ছিল, ‘সত্যি কথা বলি, অন্তত প্রথমার্ধের খেলায় কোচ আমাদের ওপর খুশি হতে পারেননি। তিনি বলেছেন, আমাদের আরও চাপ সৃষ্টি করা উচিত ছিল। কিন্তু এই কন্ডিশনে কাজটা খুব কঠিন।’সে ডিফোর কাছে যতই কঠিন মনে হোক, ক্যাপেলো ইংল্যান্ডকে আরও আক্রমণাত্মক দেখতে চাচ্ছিলেন। সেই আশাতেই হয়তো দ্বিতীয়ার্ধে ১০ জন খেলোয়াড় বদলে ফেলেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপে তো এই সুযোগ পাবেন না ক্যাপেলো! ওয়েবসাইট।