জিতেছে অনূর্ধ্ব-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে অপরাজিত সেঞ্চুরি, এরপর অফস্পিনে ৩ উইকেট। মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড নৈপুণ্যেই কাল ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্লিফোর্ডে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশের তরুণেরা। টস জিতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ। ৪৭.১ ওভারে ইংল্যান্ড অলআউট ২৪৮ রানে। টুর্নামেন্টে বাংলাদেশের এটা প্রথম জয়। বৃষ্টির কারণে প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল দলটি। আগামীকাল হারবরোতে বাংলাদেশ-পাকিস্তানের ফিরতি ম্যাচ।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ের আন্তর্জাতিক ওয়ানডেতে মোসাদ্দেকের প্রথম সেঞ্চুরিটা ১১৩ বলে ৯ চার ও ২ ছয়ে সাজানো। গত এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন আগের সর্বোচ্চ ৯৮ রান। কাল ৮৬ রান করেছেন ওপেনার সালমান ইসলামও। তৃতীয় উইকেটে সালমান-মোসাদ্দেক গড়েছেন ১৬২ রানের জুটি। বল হাতে মোসাদ্দেক ৩৮ রানে ও মিডিয়াম পেসার রিফাত প্রধান ৫৯ রানে নিয়েছেন ৩টি করে উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।