জিতেছে সিটিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুলকে হারিয়ে ১০ পয়েন্ট এগিয়ে গিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে কাল তাই জয়ের বিকল্প ছিল না ম্যানচেস্টার সিটির। কসিয়েলনির লাল কার্ডে ৯ মিনিটেই ১০ জনের দল হয়ে পড়া আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে পয়েন্টের ব্যবধান আবারও ৭ করেছে সিটি। প্রথমার্ধের ২১ ও ৩২ মিনিটে জেমস মিলনার ও এডিন জেকো করেছেন গোল দুটি। ৭৫ মিনিটে লাল কার্ড খেয়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। এএফপি।