জিদানকে নিয়ে দূরের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নের কথাটা অনেক আগেই জানিয়েছেন, ভবিষ্যতে কোনো একদিন কোচ হবেন ফ্রান্স ফুটবল দলের। ফ্রান্সের কোচের পদটা এ মুহূর্তে শূন্য পড়ে আছে। ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জেতানো মহানায়কই কি তাহলে লা ব্লুদের পরবর্তী কোচ? ব্যাপারটি আসলে তা নয়। জিদান কোচ হবেন, তবে এখন নয়। সামনে কোনো একসময়। এফএফএফের সভাপতি নোয়েল লি গ্রেত জিদানের কোচ হওয়ার ইচ্ছার কথাটা জেনেই উচ্ছ্বসিত, ‘এটা দারুণ খবর, ভবিষ্যতে ফ্রেঞ্চ জাতীয় দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন জিদান। এটি হয়তো এখনই সম্ভব নয়, তবে আগামী ১০ বছরের কোনো একসময়ের মধ্যে জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন দেখে সে।’ বর্তমানে রিয়াল মাদ্রিদের ক্রীড়া পরিচালক হিসেবে কর্মরত জিদান ক্রীড়া ব্যবস্থাপনার ওপর ডিপ্লোমা করছেন। লি গ্রেতের বাড়তি তথ্য, ‘সে (জিদান) কোচিং ব্যাজ পাওয়ার জন্য ফ্রান্স জাতীয় টেকনিক্যাল কেন্দ্রে ভর্তি হতেও প্রস্তুত।’ এএফপি।