জিদানের অন্য পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন খেলোয়াড় জিদান। ম্যানেজার হিসেবেও কি জিনেদিন জিদান একদিন ফরাসিদের বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসাতে চান? ম্যানেজার হিসেবে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন থাকতেই পারে। চ্যাম্পিয়নরা যেকোনো কাজেই জিততে চান। ফ্রান্সের ম্যানেজার হওয়ার স্বপ্ন কিন্তু দেখছেন ফরাসি কিংবদন্তি।‘ফ্রান্সের ম্যানেজার? কেন নয়? হতে পারলে মন্দ হয় না। জীবনে যেকোনো কিছুই সম্ভব’—কোনো দিন ফ্রান্সের ম্যানেজার হতে চান কি না, প্রশ্নের উত্তরে জিদান দিয়েছেন এই উত্তর। তবে ম্যানেজার হতে হলে তো সে বিষয়ে জানাশোনা প্রয়োজন। আপাতত সেই শিক্ষাদীক্ষাই নিচ্ছেন জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের সাবেক প্লে-মেকার। লিমোজেসে দুই বছরের ম্যানেজারিয়াল ডিপ্লোমা কোর্স শুরু করেছেন তিনি। তবে পড়ালেখালব্ধ জ্ঞান আপাতত প্রয়োগ করতে চান রিয়াল মাদ্রিদের ওপরই। জিদান বর্তমানে এই ক্লাবের ক্রীড়া পরিচালক। ম্যানেজারিয়াল বিষয়ে লেখাপড়া করতে পেরে খুশি জিদান। তাঁর মতো একজন কিংবদন্তিকে ‘ছাত্র’ হিসেবে পেয়ে খুশি কোর্সের যুগ্ম প্রধান জেরার্ড কোদিয়ার। ‘এত সফল একজন মানুষ জিনেদিন জিদানের সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি অনুসন্ধিৎসু। তার এখানে আসার প্রয়োজন ছিল না, আবশ্যিকও নয়। শিখতে চান বলেই এখানে এসেছেন। তার মতো কাউকে শেখাতে পারাটা তো স্বপ্ন!’ ওয়েবসাইট।