জিদানের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটবুলের থিম সং বাদ দিন। এবার জিনেদিন জিদানকে নিয়ে করা গানটা শুনুন। ভডেভিল স্ম্যাশ নামের ব্যান্ডের এই গান দারুণ সাড়া ফেলেছে অন্তর্জালে। এর মধ্যেই ইউটিউবে ১০ লাখ বার দেখা হয়ে গেছে। বিবিসি এবং ইএসপিএনের মতো চ্যানেলেও দেখানো হয়েছে এটি। বিলবোর্ড ম্যাগাজিনের শীর্ষ ১০ আনঅফিশিয়াল গানের মধ্যেও ঠাঁই পেয়ে গেছে এই গান। সবচেয়ে বড় কথা, জিদানের নিজের ছোঁয়াও আছে গানের মধ্যে। না গাইলেও এক জায়গায় কণ্ঠ দিয়েছেন তিনি। হেরাল্ড সান।