জিদানের বাজি স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের শেষ পাঁচটি বছর স্পেনে কাটিয়েছেন। এখনো সেখানেই থাকেন। রিয়াল মাদ্রিদের নীতিনির্ধারকদের একজন। তবে নিজের দেশের চেয়ে বড় তো কিছু হতে পারে না। দেশপ্রেম ভুলে জিনেদিন জিদান হঠাৎ স্পেনের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন কেন! না, চমকে ওঠার কিছু নেই। আজ ফ্রান্সকেই নিঃশর্ত সমর্থন করবেন। তবে জিজু স্পেনেরও পাশে দাঁড়াচ্ছেন অন্য কারণে। গ্রুপ পর্বে স্পেনের খেলা দেখে অনেকেই ট্যাকটিকসের সমালোচনা করছে। কিন্তু জিদান বলছেন, স্পেনের ট্যাকটিকস ঠিকই আছে।‘স্পেন ভালো খেলছে না, ওরা নয় নম্বর (পুরোদস্তুর স্ট্রাইকার) ছাড়া খেলছে, এ রকম অনেক কিছু শুনে শুনে কান পচে গেল। কিন্তু তারা ভালো করেই জানে তারা কোথায় যাচ্ছে আর কোথায় যেতে চায়’—বলেছেন ফ্রান্সের সাবেক তারকা। স্পেনের কোচ, রিয়ালে তাঁর সাবেক কোচ ভিসেন্তে দেল বস্কের ওপর আস্থা আছে জিদানের। আজকের ম্যাচের জন্য স্পেনকেই ফেবারিট বলছেন। তবে ফ্রান্সকে নিয়েও তাঁর আশা আছে, ‘আমার কাছে স্পেনই ফেবারিট, তবে এ রকম ম্যাচে অনেক কিছুই হতে পারে।’ এএফপি।