জিদানের ‘দুই চ্যাম্পিয়ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগা কারা জিতছে? গতকাল রাতে বার্সেলোনা-রিয়াল যার যার ম্যাচে কী করল, সামনের ম্যাচে কী করবে; এসব হিসাব করার দরকার নেই। জিনেদিন জিদান চ্যাম্পিয়ন পেয়ে গেছেন! জিদানের হিসাবে লিগ শিরোপা যেই জিতুক, চ্যাম্পিয়ন এবার দুই দলই! যুক্তি আছে। এবারের মতো লা লিগায় এত বেশি পয়েন্ট দুটি দল কখনো অর্জন করতে পারেনি। শুধু তা-ই নয়, ৯০-ঊর্ধ্ব পয়েন্ট নিয়ে মাত্র ২ ম্যাচ হাতে রেখে দুই দল এখনো কাঁধে কাঁধ রেখে লড়াই করছে।মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের সাবেক তারকা জিদান বলছেন, এই মৌসুমে তিনি দুই দলের খেলাতেই মুগ্ধ, ‘বিস্ময়কর ব্যাপার এই যে, অভিযানটা এখনো চলছে। যদিও আমি একজন মাদ্রিদ সমর্থক, কিন্তু এটা ঠিক, দুই দলই এত ভালো খেলছে যে মৌসুমটাই ইতিহাসে ঢুকে যাচ্ছে। যত পয়েন্ট নিয়ে দুই দল এখন খেলছে, আমার মনে হয় না যে এই পর্যায়ে এত পয়েন্ট নিয়ে এই প্রতিযোগিতা আগে হয়েছে। আমার মনে হয়, দুই দলই চ্যাম্পিয়ন।’ফুটবলের দৃষ্টিকোণ থেকে দুই দলকে যতই বাহবা দিন না কেন, মনটা রিয়ালেই পড়ে আছে ফরাসি এই কিংবদন্তি ফুটবলারের। এখনো তাঁর সাবেক দল শিরোপা জিততে পারে বলে মনে করছেন জিদান, ‘আমরা এখনো দৌড়ে আছি। বার্সা থেকে নিঃশ্বাস দূরত্বে মাত্র এক পয়েন্ট পেছনে আমরা। খেলা বাকি দুটি ব্যবধান কিন্তু খুবই কম।’ব্যবধানটা কি কমেছে না সমান আছে? ওয়েবসাইট।