জিদানেরছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনেদিন জিদান ফুটবল ইতিহাসের সেরাদের একজন, পায়ের জাদুতে প্রতিপক্ষকে হতবুদ্ধি করা ছিল যাঁর ‘শখ’। অথচ তাঁর ছেলে লুকাই কিনা হলেন গোলকিপার! তবে গত মঙ্গলবার লুকার ‘কাণ্ড’ই বলে দিয়েছে সিদ্ধান্তটা ঠিকই ছিল। পায়ের কাজের গোলমালেই দলকে গোল খাইয়েছেন রিয়াল মাদ্রিদ যুব দলের গোলকিপার। মঙ্গলবার উয়েফা ইয়ুথ লিগে বরুসিয়া ডর্টমুন্ডের যুব দলের সঙ্গে ৫-২ গোলে জিতেছে লুকার দল। তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় ১৮ বছর বয়সী গোলকিপার। গোলপোস্টের সামনে বল যখন পায়ে পেলেন, সেটি সীমানাছাড়া করার অনেক সময় ছিল। কিন্তু প্রতিপক্ষের স্ট্রাইকারের সঙ্গে একটু ড্রিবলিং করতে ইচ্ছা হলো জিদান-পুত্রের। দুবার করলেনও। তৃতীয়বারে লুকার পা থেকে যেভাবে বল কেড়ে নিলেন ডর্টমুন্ড স্ট্রাইকার, জিদান সিনিয়র তাতে একটু লজ্জাই পাবেন। ফক্স স্পোর্টস।