জিমন্যাস্টিকসে চীনা-হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অলিম্পিকে সেরা হয়েছিলেন চীনা জিমন্যাস্টরা। সেটা তারা ধরে রাখতে পারল না লন্ডনে। ছেলেদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসে দলগত ইভেন্টে বাছাইয়ে চীন হয়েছে ষষ্ঠ! জাপানও খারাপ করেছে, তারকা কোহি উচিমুরার জোড়া ব্যর্থতার মাশুল গুনে পঞ্চম হলো জাপান।এশিয়ার এই দুই পরাশক্তিকে টপকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও স্বাগতিক ব্রিটেন এদের ওপরে। সর্বোচ্চ ২৭৫.৩৪২ স্কোর করে সবার ওপরে যুক্তরাষ্ট্র, পরেই রয়েছে রাশিয়া (২৭২.৫৯৫) ও ব্রিটেন (২৭২.৪২০)। স্বাগতিকদের জন্য এটা একটা বিরল কীর্তি। সেই ১৯২৪ সালের পর থেকে যে ব্রিটিশ পুরুষ জিমন্যাস্টিকস দল চূড়ান্ত পর্বে উঠতে পারেনি। গুয়ো উয়েইয়াং যেন চীনের ব্যর্থতার প্রতীক। শেষ মুহূর্তে চোট পেয়ে তেং হাইবিন বাদ পড়েন দল থেকে, সুযোগ পেয়ে যান গুয়ো। কিন্তু মোটেই ভালো করতে পারেননি, পমেল হর্সে ব্যর্থ হয়েছেন। এএফপি।