জিমন্যাস্টিকসে সেরা আনসার-বিকেএসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল শেষ হলো বয়সভিত্তিক ও ৩২তম জাতীয় সিনিয়র জিমন্যাস্টিকস। বয়সভিত্তিকে ৮টি সোনা, ৯টি রুপা ও ৬টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন ঢাকা বিকেএসপি। ৪টি সোনা, ৭টি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ কোয়ান্টাম ফাউন্ডেশন। সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ৮টি সোনা, ৫টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতেছে। রানার্সআপ ঢাকা বিকেএসপি জিতেছে ৩টি সোনা, ৪টি রুপা ও ৪টি ব্রোঞ্জ।