জিমি-চয়নদের অর্থ পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে দারুণ পারফরম্যান্সের জন্য এবার আর্থিক পুরস্কার পাচ্ছেন জাতীয় হকি দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। তবে টাকাটা দৃষ্টিকটু রকম কম। দিল্লিতে তৃতীয় হওয়া জিমি-চয়নদের প্রত্যেককে ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। কাল হকি ফেডারেশনের কর্মকর্তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এ ঘোষণা দেন মন্ত্রী। এর আগে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ১০ হাজার ও বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ৫ হাজার করে টাকা পেয়েছিলেন খেলোয়াড়েরা।