জিমিদের আজকের চ্যালেঞ্জ চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও হার। স্কোরলাইনটা শেষ পর্যন্ত ২-৫। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ শক্তিশালী চীনের সামনে দঁাড়াচ্ছে বাংলাদেশ।দিলি্লতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের এ ম্যাচে সব দিক দিয়েই বাংলাদেশের চেয়ে এগিয়ে চীন। র‌্যাঙ্কিং বোংলাদেশ ৪০, চীন ১৮। সুতরাং, ড্র করতে পারলেও সেটি হবে বাংলাদেশের জন্য জয়েরই সমান।দিলি্ল থেকে কাল টেলিফোনে লাল-সবুজের কোচ মাহবুব হারুন বললেন, Èছেলেরা আগের ম্যাচের কথা ভুলে গেছে। সবাই চীনকে নিয়েই ভাবছে। আশা করি, এ ম্যাচে আমরা ভালো করব।' ডিফেন্ডার মামুনুর রহমান (চয়ন) এক ধাপ এগিয়ে ফেসবুকের মাধ্যমে জানালেন, Èআমরা জয়ের জন্যই মাঠে নামব।'চীনের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ খেলেছে গত গুয়াংজু এশিয়ান গেমসে। চীন জিতেছে ৪-১ গোলে। তাতে অবশ্য ভয় পাচ্ছেন না মামুনুর, Èচীন আমাদের চেয়ে ভালো দল সত্যি। কিন্তু আমরা সহজে ছাড়ব না।'এই প্রতিযোগিতায় ওমানকে ৪-১ গোলে হারিয়ে শুভসূচনাই করেছে চীন।