জিমিদের ঠিকানা নৌবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির প্রস্তাব তাঁরা পান গত জুন মাসে। অবশেষে জাতীয় পর্যায়ের একগুচ্ছ হকি খেলোয়াড় নৌবাহিনীর চাকরিতেই যোগ দিলেন। সবচেয়ে সিনিয়র স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি যোগ দিয়েছেন চিফ পেটি অফিসার পদে। সারোয়ার হোসেন, মইনুল ইসলাম কৌশিক, রুম্মন সরকার, ফরহাদ আহমেদ শিতুল, অসীম গোপ নিয়োগ পেয়েছেন পেটি অফিসার হিসেবে। দ্বীন মোহাম্মদ ইমন পেট্রোলম্যান। খুলনায় নৌবাহিনীর তিতুমীর ঘাঁটিতে এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শেষে গত রাতে ঢাকায় ফিরেছেন সবাই।
যেখানে ক্লাবই হয়ে ওঠে একজন খেলোয়াড়ের রুজিরোজগারের বড় অবলম্বন, হকিতে হচ্ছে উল্টোটা। আবাহনী-মোহামেডান-ঊষা-মেরিনার্স নয়, খেলোয়াড়দের ঠিকানা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী। এর আগে নৌবাহিনীতে যোগ দেন মামুনুর রহমান চয়ন, তাপস কুমার বর্মণ ও কৃষ্ণ কুমার।
নৌবাহিনীর পেটি অফিসাররা জুনিয়র কমিশন্ড কর্মকর্তা। বেতন ২০ হাজার টাকার ওপরে। আনুষঙ্গিক সুবিধাও ভালো। বিয়ের পর এই খেলোয়াড়েরা পারিবারিক সদস্যসংখ্যার ভিত্তিতে রেশন পাবেন। আর আছে সরকারি চাকরির অন্যান্য নিয়ম অনুসারে ভবিষ্য-তহবিল, পেনশন, সম্মিলিত সামরিক হাসপাতালে বিনা বেতনে চিকিৎসা-সুবিধা।