জিমিদের দ. আফ্রিকা সফর চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মার্চে ঢাকায় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। অক্টোবরে এশিয়া কাপ। এই দুটি টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই আগামী মাসে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ হকি দল। কাল সফরের সূচিও চূড়ান্ত করেছে হকি ফেডারেশন।
রাসেল মাহমুদ জিমিরা এখন রয়েছেন বিকেএসপির আবাসিক ক্যাম্পে। সব ঠিক থাকলে ২০ খেলোয়াড় নিয়ে ৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা রওনা হবেন প্রধান কোচ অলিভার কার্টজ। তাঁর সঙ্গী হবেন স্থানীয় কোচ মাহবুব হারুন। ২৪ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবে বাংলাদেশ। জোহানেসবার্গে জিমিরা ৭টি প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ও স্থানীয় লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে।