জিমিনেজের রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয়বারের মতো হংকং ওপেন জিতেছেন মিগুয়েল আঙ্গেল জিমিনেজ। পরশু ইউরোপিয়ান ট্যুরের এই গলফ টুর্নামেন্ট জয়ের দিন জিমিনেজের বয়স ছিল ৪৮ বছর ৩১৮ দিন। সবচেয়ে বেশি বয়সে ইউরোপিয়ান ট্যুর জয়ের রেকর্ড গড়লেন এই স্প্যানিয়ার্ড। জিমিনেজ ভেঙেছেন আয়ারল্যান্ডের ডেস স্মিথের রেকর্ড। স্মিথ ২০০১ সালে মাদেইরা আইল্যান্ডস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ৪৮ বছর ৩৪ দিন বয়সে। ওয়েবসাইট।