জিম্বাবুয়ে যাচ্ছে না ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থগিত হয়ে গেল ভারতের জিম্বাবুয়ে সফর। আগামী জুলাইতে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল ভারতের। ‘পরিশ্রান্ত’ ক্রিকেটারদের দিকে চেয়েই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কাল এই সিদ্ধান্ত নিয়েছে। এখন আইপিএল খেলা ভারতীয় ক্রিকেটাররা আগামী মাসে খেলবেন চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে একটি ত্রিদেশীয় সিরিজও খেলার কথা ভারতের।
খবরটি জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য দুঃসংবাদই বলতে হবে। এই সিরিজ থেকে ভালো অঙ্কের অর্থই আয় করতে পারত আর্থিক সংকটে হাবুডুবু খাওয়া জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বিসিসিআই অবশ্য ভবিষ্যতের কোনো এক সময়ে সফরের আশ্বাস দিয়েছে। ওয়েবসাইট।