জিম্বাবুয়েতে যাচ্ছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে গতকাল চূড়ান্ত হলো পাকিস্তানের জিম্বাবুয়ে সফরসূচি। এ মাসের ২৩ তারিখে শুরু সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ছাড়াও আছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। দ্বিতীয় টেস্টটি বুলাওয়েতে, এ ছাড়া বাকি সব ম্যাচই হবে হারারেতে।
সিরিজটা হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। কিন্তু ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক পুনরুজ্জীবনের কারণেই পিছিয়ে যায় এটি। ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান টেস্ট খেলার সুযোগ না পাওয়াতেই শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে সিরিজটি। এই বছর এ নিয়ে উপমহাদেশের তিনটি দেশকে আতিথেয়তা দিচ্ছে জিম্বাবুয়ে।
এই সফরের জন্য কালই দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের টেস্ট দল থেকে বাদ পড়েছেন নাসির জামশেদ ও মোহাম্মদ ইরফান। সুযোগ পাননি গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সর্বশেষ টেস্ট দলে থাকা হারিস সোহেল, সরফরাজ আহমেদ, তৌফিক উমর ও উমর গুলও (চোটের কারণে)। এঁদের পরিবর্তে নেওয়া হয়েছে ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, ইমরান ফরহাত, খুররম মনজুর ও আদনান আকমলকে। এএফপি

পাকিস্তানের সফরসূচি
২৩ আগস্ট ১ম টি-টোয়েন্টি
২৪ আগস্ট ২য় টি-টোয়েন্টি
২৭ আগস্ট ১ম ওয়ানডে
২৯ আগস্ট ২য় ওয়ানডে
৩১ আগস্ট ৩য় ওয়ানডে
৩-৭ সেপ্টে. ১ম টেস্ট
১০-১৪ সেপ্টে. ২য় টেস্ট