জিম্বাবুয়ে শেষ ১৮৩ রানেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে দিলের হ্যামিলটন মাসাকাদজা, ছবি: ক্রিকইনফো
দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে দিলের হ্যামিলটন মাসাকাদজা, ছবি: ক্রিকইনফো

শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে। এরপর হ্যামিলটন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর ও শিন উইলিয়ামসের প্রতিরোধ। তবে তাতে খুব একটা কাজ হয়নি। ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৮৩ রানে গুটিয়ে গেছে স্বাগতিক জিম্বাবুয়ে। সিরিজে এখন পর্যন্ত ২-০-তে এগিয়ে ভারত। আজ জিতলেই নিশ্চিত হবে সিরিজ। বোলারদের নৈপুণ্যে প্রথম ধাপটা দারুণ হয়েছে সফরকারীদের। এবার পালা ব্যাটসম্যানদের।এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। সিদ্ধান্তটা যে যথার্থ ছিল, বলার অপেক্ষা রাখে না। পুরো ইনিংসও খেলতে পারেনি জিম্বাবুইয়ানরা। ভারতীয় বোলারদের দাপটে ৪৬ ওভারেই গুটিয়ে গেছে স্বাগতিক দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন শিন উইলিয়ামস। মাসাকাদজা ও টেলরের সংগ্রহ যথাক্রমে ৩৮ ও ২৩ রান। শেষের দিকে টেন্ডাই ছাতারা ২৩ রানের ধৈর্যশীল এক ইনিংস না খেললে আরও আগেই গুটিয়ে যেতে পারত জিম্বাবুয়ে। ভারতের সফলতম বোলার অমিত মিশ্র। ৪৭ রান খরচায় চারটি উইকেট শিকার করেন এই লেগস্পিনার। ২৫ রানে দুটি উইকেট নেন মোহাম্মদ শামি। সূত্র: ক্রিকইনফো।

 আজকের ভারত-জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের আপডেট পেতে C  লিখে এসএমএস করুন 2221  নম্বরে