জিম্বাবুয়ে সফরে প্রস্তুতি ম্যাচ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা থেকে ১ এপ্রিল দেশে ফিরে মাত্র ১০ দিনের বিরতি দিয়েই বাংলাদেশ দলকে উঠতে হবে জিম্বাবুয়ের বিমানে। এক মাসের সফরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল।তবে বিস্ময়কর হলেও সত্যি, জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না! এমন নয় যে, জিম্বাবুয়ের ক্রিকেটই প্রস্তুতি ম্যাচ রাখেনি। প্রস্তুতি ম্যাচ চায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টই। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন কাল বললেন, ‘শ্রীলঙ্কা থেকে এসেই আবার জিম্বাবুয়ে সফর। খেলোয়াড়েরা অনেক ক্লান্ত থাকবে। সেজন্য অধিনায়ক আর কোচ আমাদের বলেছে, তারা জিম্বাবুয়ে গিয়ে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে চায় না। আমরাও সেভাবে সব করেছি।’জিম্বাবুয়ে ক্রিকেট বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত হাসিমুখে মেনে নিলেও সফরসূচির বাকি সব করেছে তাদের ইচ্ছা আর সুবিধা অনুযায়ী। প্রথমে কথা ছিল বুলাওয়েতে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ শেষে হারারেতে দুটি টেস্ট হবে। আর এখন সিরিজ শুরু হচ্ছে হারারেতে, টেস্ট দিয়ে। পরে বুলাওয়েতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি।জিম্বাবুয়েতে যাওয়ার আগে শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে আসবে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরেও শুরুটা সীমিত ওভারের ক্রিকেট দিয়ে হলেই তাই ভালো হতো। কিন্তু বাংলাদেশের ভালোর চেয়ে জিম্বাবুয়ে তো নিজেদের ভালোই আগে দেখবে। মাত্রই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করল তারা। মাঝে যেহেতু আর কোনো খেলা নেই, ক্যারিবিয়ান থেকে নিয়ে যাওয়া টেস্ট খেলার তাজা অভিজ্ঞতাই বাংলাদেশের বিপক্ষে সিরিজের শুরুতে কাজে লাগাতে চাইছে। বিসিবি জিম্বাবুয়ের চিন্তাটা ধরতে পারলেও মেনে নিতে হচ্ছে তারা স্বাগতিক বোর্ড বলে। এনায়েত হোসেন বলেছেন, ‘আমরা আগে টি-টোয়েন্টি আর ওয়ানডে খেলতে চেয়েছিলাম। কিন্তু ওরা রাজি হয়নি। ওদের নাকি ভেন্যুর সমস্যা। বুলাওয়েতে কী একটা আন্তর্জাতিক মেলা হবে। সেজন্য হারারেতে সিরিজ শুরু করতে হচ্ছে।’জিম্বাবুয়ে সফরের সূচি১৭-২১ এপ্রিল ১ম টেস্ট হারারে২৫-২৯ এপ্রিল ২য় টেস্ট হারারে৩ মে ১ম ওয়ানডে বুলাওয়ে৫ মে ২য় ওয়ানডে বুলাওয়ে৮ মে ৩য় ওয়ানডে বুলাওয়ে১১ মে ১ম টি-টোয়েন্টি বুলাওয়ে১২ মে ২য় টি-টোয়েন্টি বুলাওয়ে