জিম্বাবুয়ে সফরের প্রাথমিক দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ে সফরের জন্য প্রাথমিক দলে ডাকা হয়েছে ২৭ জনকে। ডাক না-পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম মোহাম্মদ সোহরাওয়ার্দী ও শাহরিয়ার নাফীস। আগামী ২০ তারিখে সকাল সাড়ে আটটায় খেলোয়াড়দের জাতীয় দলের ট্রেনার গ্রান্ট লুডেনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। স্কোয়াড: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, নাজিমউদ্দিন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, ইলিয়াস সানি, শাহাদাত হোসেন, মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিক, নাঈম ইসলাম, অলক কাপালি, শুভাগত হোম চৌধুরী, ফরহাদ রেজা, এনামুল হক, আনামুল হক, আবুল হাসান, মমিনুল হক, আল আমিন, আলাউদ্দিন বাবু, জিয়াউর রহমান।