জিম্বাবুয়ে সিরিজে সাকিবই অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফির কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ দিয়েছিলেন সাকিব আল হাসান। এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্তজাও। এখন নতুন করে অধিনায়কের দায়িত্ব কাকে দেওয়া হবে, এ নিয়ে কিছুটা বিপাকেই পড়ে গিয়েছিলেন নির্বাচকেরা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর দিন ঘনিয়ে এলেও দল ঘোষণায় দেরি হওয়ার এটাও একটা বড় কারণ বলে ধারণা অনেকেরই। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সিরিজের সফলতার কথা মাথায় রেখে সাকিবের হাতেই সঁপে দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। তাঁকে অধিনায়ক করেই আজ বোরবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।মাশরাফির সঙ্গে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। এশিয়ান গেমসে বাংলাদেশকে সোনা জিতিয়ে আবার দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ আশরাফুল।বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাশরাফি বিন মোর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাইম ইসলাম, আবদুর রাজ্জাক, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শাফিউল ইসলাম, রুবেল হোসেন ও নাজমুল হোসেন। রয়টার্স।