জিম্বাবুয়েকে জয় ‘উপহার’ দিল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর টেস্ট খেলল জিম্বাবুয়ে। আর বাংলাদেশ ১৪ মাস পর। অথচ মাঠের লড়াইয়ে মনে হলো ঠিক উল্টো। জিম্বাবুয়ে নয়, যেন ছয় বছর বা এরও বেশি সময় পর টেস্ট খেলল বাংলাদেশ! আর জিম্বাবুয়ে ১৪ মাস পর।কেন এমন মনে হলো—প্রশ্ন তোলাটাই এখন বোকামি। কারণ বাংলাদেশি ব্যাটসম্যানরা জিম্বাবুয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে উত্তরটা একটু আগেই দিয়ে দিয়েছেন।দীর্ঘ বিরতির কারণে স্বাভাবিকভাবেই জিম্বাবুয়ের স্বপ্ন ছিল, জয় দিয়ে নতুন শুরুর। প্রতিপক্ষকে ‘বন্ধু’ ভেবে সেই স্বপ্নটা ‘উপহার’ দিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ৩৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ২৪৪ রানে অলআউট। জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে সাকিব আল হাসানদের হার ১৩০ রানে। বন্ধুত্বের এমন নজির সত্যি বিরল!প্রথম ইনিংসে জিম্বাবুয়ে এগিয়ে ছিল ৮৩ রানে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৯১ রান তোলার পর সংগ্রহটা নিরাপদ মনে হয়েছিল স্বাগতিকদের। জিম্বাবুয়ের সেই বিশ্বাস মিথ্যে হয়নি।সংক্ষিপ্ত স্কোর:জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৩৭০মাসাকাদজা ১০৪, সিবান্দা ৭৮, টেলর ৭১সাকিব ৬২/৩, রুবেল ৮৪/৩বাংলাদেশ প্রথম ইনিংস: ২৮৭আশরাফুল ৭৩, সাকিব ৬৮, নাফীস ৫০ভিটরি ৬৬/৪, প্রাইস ৩৪/২, পোফু ৭২/২জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ২৯১/৫ ডিক্লেয়ারটেলর ১০৫*, টাইবু ৫৯বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৪৪তামিম ৪৩, রাজ্জাক ৪৩, আশরাফুল ৩৯জার্ভিস ৬১/৪, পোফু ৫১/৩