জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ রান, ১০ উইকেটের পর আজ হারারেতে পাকিস্তানের জয় ২৮ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ছাড়ল মিসবাহ-উল-হকের দল।ইউনুস খান ও আসাদ শফিকের ব্যাটের ওপর ভর করে প্রথমে ব্যাট করা পাকিস্তান ২৭০ রান সংগ্রহ করে। জবাবে উদ্বোধনী জুটিতেই জিম্বাবুয়েকে ১১০ রান এনে দেন সিবান্দা ও চিবাবা। তবে এ দুজনের বিদায়ের পর বাকি ব্যাটসম্যানরা জ্বলে উঠতে না পারায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪২ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকেরা।সংক্ষিপ্ত স্কোর—পাকিস্তান ২৭০/৫ (৫০ ওভার)ইউনুস ৮১, আসাদ ৫১চিগুম্বুরা ৩৬/২জিম্বাবুয়ে ২৪২/৯ (৫০ ওভার)চিবাবা ৬২, সিবান্দা ৫৯চিমা ৪৩/৪, ইয়াসির ৫১/২ফল: পাকিস্তান ২৮ রানে জয়ী।সিরিজ: পাকিস্তান ৩-০ তে জয়ী।