জিম্বাবুয়েকে ৪০১ রানের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০০ রানের লিডের অপেক্ষাতেই ছিল বাংলাদেশ শিবির। সেই লক্ষ্যে পৌঁছানোর পরপরই দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এখন জয়ের জন্য ৪০১ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে হবে স্বাগতিক জিম্বাবুয়েকে। দেড় দিন হাতে রেখে জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশআজ চতুর্থ দিনের শুরু থেকেই জিম্বাবুয়ের দিকে বড় লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেওয়ার লক্ষ্যে ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরুতে নাসির আর মুশফিকের পথচলাটা ছিল দারুণ মসৃণ। খুব সহজেই জিম্বাবুইয়ান বোলারদের সামলাচ্ছিলেন এই দুই ব্যাটসম্যান। উইকেটের চারদিকে খেলে লিডটাকে তিনশ পার করেন তারা। তবে সেঞ্চুরির খুব কাছ থেকে মুশফিকুর রহিমের সাজঘরে ফেরার ঘটনা খানিকটা হলেও হতাশ করেছে বাংলাদেশের সমর্থকদের। শতরান করলেই যেখানে টেস্ট ক্যারিয়ারে দু’হাজার রানের মাইলফলকটা স্পর্শ করতে পারতেন, সেখানে ৯৩ রান করা মুশফিক ওই শটটি হয়তো না খেললেও পারতেন। তবে মুশফিক সাজঘরে ফিরলেও শেষপর্যন্ত লড়াই চালিয়ে গেছেন নাসির হোসেন। ৬৭ রানের লড়াকু ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। জিম্বাবুয়ের পক্ষে চারটি উইকেট নিয়েছেন শিঙ্গি মাসাকাদজা। হ্যামিল্টন মাসাকাদজা পেয়েছেন তিনটি উইকেট।