জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোম্যাক্স কাপের পঞ্চম ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ঘরের মাঠে প্রথম থেকেই বিধ্বংসী ভূমিকায় আবির্ভূত হন তামিম ইকবাল। প্রথম ওভারেই ইমরুল কায়েসের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে জুনায়েদ সিদ্দিকীকে নিয়ে ১৩৬ রান যোগ করে জয়ের ভিত্তিটা গড়ে দেন তিনিই। কিন্তু শেষপর্যন্ত মাত্র ৫ রানের জন্য আফসোস করতে হয়েছে এই বাঁহাতি ওপেনারকে। সাতটি ছয় ও পাঁচটি চারে সাজানো ৯৬ বলে ৯৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে দেবেংওয়ার শিকারে পরিণত হন তামিম।তামিম আউট হওয়ার পরের ওভারে রানের খাতা না খুলেই ফিরে গেছেন রকিবুল হাসান। জয় থেকে মাত্র ১৯ রান দূরে থাকার সময় রেমন্ড প্রাইসকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ব্রেন্ডন টেলরের হাতে ধরা পড়েন সাকিব। বাকি কাজটা অবশ্য নির্বিঘ্নেই করেছেন জুনায়েদ আর মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধ শতক পূর্ণ করে শেষ পর্যন্ত ৫৬ রানে অপরাজিত ছিলেন জুনায়েদ। এর আগে টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। মাশরাফির করা প্রথম ওভারের প্রথম বলটি ছিল নো। নো বল থেকে পাওয়া ফ্রি হিটে কোথায় জিম্বাবুয়ে একাধিক রান তুলে নেবে, তা না, উল্টো ফ্রি হিটের বলেই সোহরাওয়ার্দীর হাতে রান আউট হয়ে যান ব্রেন্ডন টেইলর। ফ্রি হিট একদিনের ক্রিকেটে প্রচলিত হওয়ার পর এতে এর আগে কোনো ব্যাটসম্যান রান আউট হয়েছেন কিনা, সেটা নিয়ে পরিসংখ্যানবিদেরা গবেষণায় বসতে পারেন। ফ্রি হিট নাটক শেষ হওয়ার পরপরই অপ্রস্তুত জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের ওপর ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশের দুই পেসার মাশরাফি বিন মুর্তজা ও শফিউল ইসলাম । সুনিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের রীতিমতো বেঁধে ফেলেন তাঁরা। মজার ব্যাপার ছিল প্রথম পাওয়ার প্লেসহ ইনিংসের প্রথম ১৮ ওভার পর্যন্ত জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি। এটাও একদিনের ক্রিকেটে কোনো রেকর্ড কিনা, তা অবশ্য তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। মাইক্রোম্যাকাস সিরিজের প্রথম দুই ম্যাচে নিজেকে হারিয়ে খোঁজা মাশরাফি তৃতীয় ম্যাচেই নিজেকে অনেকটা ফিরে পেয়েছিলেন। আজকের পঞ্চম ম্যাচে যেন সেখান থেকেই শুরু করলেন তিনি। মাশরাফি আট ওভার বল করে ২টি মেডেন দিয়ে ২৫ রানের বিনিময়ে মাশরাফির সংগ্রহ ২ উইকেট। উইকেট টু উইকেট বল করে হ্যামিল্টন মাসাকাদজা ও দেবেংওয়াকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। শফিউল উইকেটশূন্য থাকলেও পাঁচ ওভার বল করে তিনি রান দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন বড্ড কৃপণ। তাঁর বল থেকে মাত্র সাত রান নিতে পেরেছেন জিম্বাবুয়ের বোলাররা।২১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর জুঁটি বাধেন টাইবু ও অরভিন। এরা ৯৫ রানের জুঁটি গড়ে ধীরে ধীরে জিম্বাবুয়েকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসেন। অরভিন আউট হন ব্যক্তিগত ৪৬ রান।বাংলাদেশের পক্ষে মাশরাফির ২ উইকেটের পাশাপাশি অধিনায়ক সাকিব ১০ ওভার বল করে ৫৮ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। সিরিজে বাংলাদেশের সেরা বোলার আবদুর রাজ্জাক ১০ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে আজ কোনো উইকেট ঝুলিতে ভরতে পারেননি।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ১৮৯/৪ (৪৩ ওভার)তামিম ইকবাল ৯৫, জুনায়েদ সিদ্দিকী ৫৫রেমন্ড প্রাইস ১/২৫, দেবেংওয়া ১/২১পফু ১/৪০জিম্বাবুয়ে ১৮৮/৬ (৫০ ওভার)টাইবু ৬৫, অরভিন ৪৬মাশরাফি ২/২৫, সাকিব ৩/৫৮(বাংলাদেশ ৬ উইকেটে জয়ী)