জিম্বাবুয়েতে টেলিটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিটক এবার দেশ ছাড়িয়ে বিদেশে। না, মোবাইল নেটওয়ার্ক বাংলাদেশের বাইরে ছড়িয়ে দিচ্ছে না টেলিটক বাংলাদেশ লিমিটেড। তারা স্পনসর হয়েছে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের। ১৭ এপ্রিল টেস্ট ম্যাচ দিয়ে হারারেতে শুরু হবে সিরিজ।কাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে স্পনসররা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান ও বিসিবির পরিচালক জালাল ইউনুস।জিম্বাবুয়ে সফরসূচি১৭-২১ এপ্রিল ১ম টেস্ট২৫-২৯ এপ্রিল ২য় টেস্ট৩ মে ১ম ওয়ানডে৫ মে ২য় ওয়ানডে৮ মে ৩য় ওয়ানডে১১ মে ১ম টি-টোয়েন্টি১২ মে ২য় টি-টোয়েন্টিঁঁ* টেস্ট দুটি হারারেতে। বুলাওয়েতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি।