জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে নিউজিল্যান্ডের অধিনায়ক হলেন রস টেলর। আরেক টেলর কাল পেলেন জিম্বাবুয়ের দায়িত্ব। এলটন চিগুম্বুরাকে সরিয়ে জিম্বাবুয়ের নতুন অধিনায়ক করা হয়েছেন ব্রেন্ডন টেলরকে। ২৯ জুন অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ‘টেলর যুগ’। এরপর দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ, আগস্টে টেস্ট ও ওয়ানডে সিরিজ বাংলাদেশের বিপক্ষে।গত এপ্রিলে শোনা যাচ্ছিল, বিশ্বকাপে ব্যর্থতা ও নিজের বাজে ফর্মের কারণে অধিনায়কত্ব ছাড়বেন চিগুম্বুরা। পরে সেই খবর উড়িয়ে দিয়েছিলেন তিনি নিজেই। শেষ পর্যন্ত সরতেই হলো এই অলরাউন্ডারকে। চিগুম্বুরার জায়গায় খুব বেশি বিকল্প ছিল না জিম্বাবুয়ের। সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু আগেই জানিয়ে দিয়েছেন, আর অধিনায়কত্ব করবেন না। গত দুই বছরে দলের সফলতম ব্যাটসম্যানকেই তাই দেওয়া হলো দায়িত্ব। ফ্রাঞ্চাইজির অধিনায়ক হলেও ২৫ বছর বয়সী টেলর জাতীয় দলকে নেতৃত্ব দেবেন এই প্রথম। ওয়েবসাইট।