অথচ আজ বিকেলে সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে বোরেনের ভাবনাটা অন্যরকমই হতে পারত। সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে শুভসুচনাই শুধু নয়, আত্মবিশ্বাসও বেড়ে যাওয়ার কথা ডাচদের। কিন্তু মাত্রই ওয়ানডে মর্যাদা খোয়ানো হল্যান্ড মনে রেখেছে দুটি প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের পারফরম্যান্স। প্রথম ম্যাচে পুচকে হংকংয়ের কাছে হারলেও পরের ম্যাচে আফগানিস্তানের ১৬৮ রান টপকে ৭ উইকেটে জয় পায় জিম্বাবুয়ে। এ কারণেই টি-টোয়েন্টিতে প্রথমবার জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে নেই বোরেন, ‘ওদের বোলিং বৈচিত্র্যময়, ব্যাটিং লাইনআপ বিপজ্জনক। ওরা কিছুটা হতাশ (আয়ারল্যান্ডের কাছে হেরে)। তবে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে।’
টুর্নামেন্টে টিকে থাকার ক্ষীণ সম্ভাবনাও বাঁচিয়ে রাখতে আজ জয় চাই জিম্বাবুয়ের। একই সঙ্গে জিম্বাবুয়ে চাইবে, আমিরাত নামের ‘পচা শামুকে’ যেন পা কাটে আয়ারল্যান্ডের। টেলরদের মনের আশা আমিরাত পুরো করতে পারবে কি না, জানা যাবে সন্ধ্যার ম্যাচে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দু দলের চেয়েই এগিয়ে থাকা আয়ারল্যান্ড হেরে গেলে সেটি হবে অঘটনই। ওয়েবসাইট।