জিম্বাবুয়ের দক্ষিণ আফ্রিকা-বধ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল খেলবে কে—ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে এটাই ছিল প্রশ্ন। এখন আর সেটি বলা যাচ্ছে না। এখন বরং ফাইনালে এক পা দিয়ে ফেলেছে জিম্বাবুয়েই।হারারে স্পোর্টস ক্লাব মাঠে দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারিয়ে দিয়ে সব হিসাব বদলে দিয়েছে জিম্বাবুয়ে। দুই ওপেনার ভুসিমুজি সিবান্দা (৫০ বলে ৫৮) ও হ্যামিল্টন মাসাকাদজার (৩৯ বলে ৫৫) ফিফটির সৌজন্যে ৪ উইকেটে ১৭৬ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ১৯.২ ওভারে দক্ষিণ আফ্রিকা অলআউট ১৪৭ রানে।দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখে অবশ্য কখনোই মনে হয়নি তারা ম্যাচটা জিততে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে ব্যাটকে তলোয়ার বানালেও কাল দলের ২০ রানের সময় নিজে ১১ রান করেই আউট অধিনায়ক হাশিম আমলা। দ্বিতীয় উইকেটে লেভি-ইনগ্রামের ৫৪ রানের জুটির প্রতিরোধ ভেঙে যাওয়ার পর একরকম ধসেই পড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৭৩ রানের মধ্যে পড়ে শেষ ৯ উইকেট। তিনটি করে উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের পোফু ও ক্রেমার। ওয়েবসাইট।