জিম্বাবুয়ের বিপক্ষে তারুণ্যনির্ভর পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সফরের জন্য দলের জ্যেষ্ঠ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছেন পাকিস্তানের নির্বাচকেরা। আগামী মাসে শুরু হতে যাওয়া এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। দলে ডাকা হয়েছে দুই ফাস্ট বোলার সোহেল তানভির ও সোহেল খানকে। এ ছাড়া জিম্বাবুয়ে সফরেই অভিষেকের সুযোগ পেতে পারেন রমিজ রাজা, ইয়াসির শাহ ও আইজাজ চিমা।জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছে পাকিস্তানের মূল তিন পেসার উমর গুল, ওয়াহাব রিয়াজ, তানভির আহমেদ ও স্পিনার আবদুল রেহমানকে। দল ঘোষণার পর প্রধান নির্বাচক মহসিন খান বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে যারা ভালো পারফরমেন্স দেখিয়েছে, আমরা তাদেরই সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখতে চাই, তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মানিয়ে নিতে পারে কি না।’পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর, ইমরান ফারহাত, আজহার আলী, ইউনুস খান, আসাদ শফিক, উমর আকমল, রমিজ রাজা, আদনান আকমল, সাইদ আজমল, ইয়াসির শাহ, সোহেল তানভির, সোহেল খান, জুনায়েদ খান, আইজাজ চিমা। রয়টার্স।