জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে শন আরভিন
বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের একজন ধরা হতো তাঁকে। কিন্তু জিম্বাবুয়ের রাজনীতি আরও অনেকের মতো থামিয়ে দেয় শন আরভিনের আন্তর্জাতিক ক্যারিয়ারও। সেই আরভিন আবার ফিরছেন জিম্বাবুয়ের ক্রিকেটে, ফিরছেন বিশ্বকাপ দিয়েই। ২০১১ বিশ্বকাপের জন্য কাল ঘোষিত জিম্বাবুয়ের ১৫ সদস্যের দলে আছেন এই অলরাউন্ডারও। বিশ্বকাপের দলগুলোর মধ্যে শ্রীলঙ্কার পর জিম্বাবুয়ে ঘোষণা করল চূড়ান্ত দল।দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলে শন আরভিন থিতু হয়েছিলেন ইংলিশ কাউন্টি হ্যাম্পশায়ারে। জিম্বাবুয়ের ক্রিকেট এখন দুঃসময় কাটিয়ে আলোর পথে; ফিরেছেন দেশান্তরি হওয়া ক্রিকেটারদের অনেকেই। এসব দেখে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আরভিনই। নির্বাচকেরাও তাঁর ইচ্ছাকেই সম্মান জানালেন বিশ্বকাপের দলে।আরভিনের ৫ টেস্ট ও ৪২ ওয়ানডের ক্যারিয়ার পুনরুজ্জীবিত হচ্ছে বিশ্বকাপ দিয়েই। সর্বশেষ ওয়ানডেটা তিনি খেলেছিলেন ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে, হারারেতে। জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে আছেন আরভিনের ছোট ভাই ক্রেইগ আরভিনও। ওয়েবসাইট।জিম্বাবুয়ের বিশ্বকাপ দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), রেজিস চাকাভা, চার্লস কভেন্ট্রি, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, শন আরভিন, গ্রেগরি ল্যাম্ব, সিঙ্গিরাই মাসাকাদজা, ক্রিস্টোফার এমপোফু, রেমন্ড প্রাইস, এডওয়ার্ড রেইনসফোর্ড, টাটেন্ডা টাইবু, ব্রেন্ডন টেলর, প্রসপার উতসেয়া ও শন উইলিয়ামস।