জিম্বাবুয়ের ম্যাচ বাঁচানোর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রস টেলরের চ্যালেঞ্জের জবাব ভালোই দিচ্ছিল জিম্বাবুয়ে। জয়ের জন্য জিম্বাবুয়েকে ১১৪ ওভারে ৩৬৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ২৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে দিনটা ভালোয় ভালোয় পার করে দিচ্ছিল জিম্বাবুয়ে। দিনের শেষ ওভারে ডিন ব্রাউনলির দুর্দান্ত ক্যাচে আউট হ্যামিল্টন মাসাকাদজা, পাল্টে গেল হিসাব-নিকাশ। নিউজিল্যান্ডের হতাশা স্থানান্তরিত হলো প্রতিপক্ষ শিবিরে।ইনিংস ঘোষণাটা সাহসীই ছিল, কিন্তু ওই উইকেটটা না হলে দিনটা হয়তো খানিকটা অস্বস্তি নিয়েই শেষ হতো টেলরের। ম্যাচের শেষ দিনে প্রয়োজন ৩০৫ রান, দলটার নাম জিম্বাবুয়ে—খুব বেশি ঝুঁকি নেই নিউজিল্যান্ডের। আজ পুরো দিন ব্যাট করে ড্র করতে পারলেই খুশি থাকবে জিম্বাবুয়ে।ব্যাটসম্যানরা দ্রুত রান তুলতে পারলে টেলর হয়তো আরও আগেই ইনিংস ঘোষণা করতে পারতেন, লক্ষ্যটাও হতে পারত আরও বড়। কিন্তু জিম্বাবুয়ের বোলারদের সুশৃঙ্খল বোলিংয়ে পাখা মেলতে পারেনি কিউই ব্যাটসম্যানরা। প্রথম সেশনে কেবল নাইটওয়াচম্যান জিতান প্যাটেলের উইকেট হারালেও ৩০ ওভারে টেলর-উইলিয়ামসন তুলতে পারেন মাত্র ৮৩ রান। দ্বিতীয় সেশনে অবশ্য দুজনই মেরে খেলেন। অধিনায়কত্বের অভিষেকে দুই ইনিংসেই ৭৬ রানে আউট হয়েছেন টেলর, উইলিয়ামসন পেয়েছেন তৃতীয় টেস্ট ফিফটি। দুজনকেই এলবিডব্লু করেছেন কাইল জারভিস। দুর্দান্ত বোলিং করেছেন ২২ বছর বয়সী পেসার, ক্যারিয়ারের তৃতীয় টেস্টে পেয়েছেন প্রথম ৫ উইকেট। ওয়েবসাইট।