জিম্বাবুয়ের ‘তৃতীয়’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ভাগ্য পিছু ছাড়ছে না জিম্বাবুয়ের। চোট-আঘাতে দলটি বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বকাপের আগেই। ব্যাটসম্যান টিনো মাওয়ো ও অলরাউন্ডার শন আরভিনকে হারানোর ক্ষতি সামলাতে না-সামলাতে নতুন ধাক্কা। গোড়ালির চোট বিশ্বকাপ থেকে ছিটকে ফেলেছে পেস আক্রমণের অন্যতম ভরসা এড রেইন্সফোর্ডকে।কারও সর্বনাশ আর কারও পৌষ মাস। তেমনই অবস্থা হয়েছে তিনাশে পানিয়াঙ্গারার, জাতীয় দলে যাঁর সর্বশেষ খেলার সুযোগ হয়েছে সেই ২০০৫ সালে! ২৩টি ওয়ানডে খেলা পানিয়াঙ্গারা সুযোগ পেয়েছেন রেইন্সফোর্ডের জায়গায়। নিজেকে চিনিয়েছেন সেই ২০০৩-০৪ সালে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ রানে ৬ উইকেট নিয়ে ঘোষণা করেছিলেন আগমনী বার্তা। এর পর আস্তে আস্তে হারিয়ে গেলেন। বিদ্রোহে বিপর্যস্ত জিম্বাবুয়ে দলও ‘হারিয়ে’ গেল। ওয়েবসাইট।