জিয়া চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছেন জিয়া। সমান সাড়ে সাত পয়েন্ট করে পেলেও টাইব্রেকিংয়ে রানারআপ হয়েছেন দুরন্ত রাজশাহীর গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। একসেস গ্রুপের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয় এবং আনসারের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম চতুর্থ হয়েছেন। মালয়েশিয়ার নাজরিন শাহ আমন্ত্রণমূলক দাবায় কাল সিঙ্গাপুরের গ্র্যান্ড মাস্টার ওয়াং কং মেংকে হারিয়েছেন নিয়াজ মোরশেদ। ৬ ম্যাচে সাড়ে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার আছেন তৃতীয় স্থানে।