জিয়ার পাশে চ্যানেল আইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পর এবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পাশে দাঁড়াল চ্যানেল আই। আগামী এক বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে জিয়াকে আর্থিকসহ সব ধরনের সহায়তা দেবে বেসরকারি এই টিভি চ্যানেল। গতকাল চ্যানেল আইয়ের সঙ্গে এ ব্যাপারে চুক্তি করেছেন বলে জানিয়েছেন জিয়া। বিশ্বকাপে খেলতে আগামীকাল সকালে নরওয়ে রওনা হচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার।