জিয়ার সঙ্গে রাজীবও আছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবায় দশম রাউন্ড শেষে সমান তালে এগিয়ে চলেছেন দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন জিয়া। সাড়ে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজীব। ১৩ রাউন্ডের এই প্রতিযোগিতায় শেষ দুই ম্যাচে রাজীব খেলবেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও জিয়াউর রহমানের সঙ্গে। ২০০৬ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হওয়া এই গ্র্যান্ডমাস্টার কঠিন বাধা পেরিয়ে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।
দশম রাউন্ডে কাল জিয়া সাদা ঘুঁটি নিয়ে ২৯ চালে হারিয়েছেন মাহতাব উদ্দিনকে। রাজীব জেতেন শেখ নাসির আহমেদের সঙ্গে। অন্য ম্যাচে জিতেছেন রাকিব, নিয়াজ মোরশেদ, মিনহাজউদ্দিন আহমেদ ও সোহেল চৌধুরী। রেজাউল হক ও গোলাম মোস্তফা ড্র করেছেন।