প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের অপরিহার্য স্ট্রাইকার। অথচ লিভারপুলের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন না আর্সেনালের অলিভিয়ের জিরু। কিছু কি হয়েছিল? ‘কিছু’ একটা তো হয়েছিলই। হঠাৎই টুইট করে ক্ষমা চাইলেন স্ত্রী, পরিবার, সতীর্থদের কাছে। কিন্তু এমন কী করলেন যার জন্য ক্ষমা চাইলেন? যেটি করেছেন সেটি ক্ষমার অযোগ্য না হোক, গর্হিতই। মডেল সেলিয়া কের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল জিরুর। দুজনের হোটেল অভিসারের ছবিও ছেপে দেয় দৈনিক সান । এরপর তো আর কিছু বলার থাকে না। কিন্তু সতীর্থরা না হয় ক্ষমা করে দিলেন, স্ত্রী কি ক্ষমা করবেন তাঁকে? এএফপি।