প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামের শেষে জিরো ফোর কেন? কারণ আজ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যানইউর মুখোমুখি জার্মান ক্লাবটির জন্ম ১৯০৪ সালে। গেলসেনকার্সেনের কিছু তরুণের হাতে ওয়েস্টফালিয়া শালকে নামে জন্ম হয় ১৯২৪ সালে বর্তমান নাম নেওয়া ক্লাবটির। বায়ার্ন মিউনিখ (২২) ও এফসি নুরেমবার্গের (৯) পর ঘরোয়া লিগে সবচেয়ে বেশি ৭টি শিরোপা জিতলেও শালকের সর্বশেষ লিগ শিরোপা সেই ১৯৫৮ সালে। চারবারের জার্মান কাপজয়ী দলটির বুন্দেসলিগায় সবচেয়ে বড় ব্যবধানে জয়টি (৭-০) বায়ার্নের বিপক্ষে, ১৯৭৬ সালে। সবচেয়ে বড় পরাজয় ১৯৬৭ সালে বরুশিয়া মনচেনগ্লাডবাখের কাছে ১১-০। একবার উয়েফা কাপ (১৯৯৭) ও দুবার ইন্টারটোটো কাপ (২০০৩ ও ২০০৪) জয়ী দলটি এবারসহ ছয়বার সুযোগ পেয়েছে চ্যাম্পিয়নস লিগ খেলার। তবে সেমিফাইনাল এই প্রথম।