জিয়া এককভাবে শীর্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনআইটি গ্র্যান্ডমাস্টার্স দাবায় দশম রাউন্ড শেষে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গত রোববার নবম রাউন্ডের খেলায় জিয়া স্বদেশি গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিবকে হারানোর পর জিয়া কাল দশম রাউন্ডে হারিয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার হিমাংশু শর্মাকে। ভারতের নাগপুরে অনুষ্ঠানরত টুর্নামেন্টের দশম রাউন্ড শেষে রাকিব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদের সংগ্রহ ৭ পয়েন্ট করে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেনের সাড়ে ছয় পয়েন্ট।