জিয়া এখনো শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নাগপুরে অনুষ্ঠানরত এনআইটি গ্র্যান্ডমাস্টার্স দাবার পঞ্চম রাউন্ড শেষেও শীর্ষ স্থান ধরে রেখেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সাড়ে চার পয়েন্ট নিয়ে পাঁচজনের সঙ্গে শীর্ষে আছেন তিনি। সাড়ে তিন পয়েন্ট করে পেয়েছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন, মিনহাজউদ্দিন আহমেদ ও মেহেদী হাসান। মহিলা রেটিং দাবা: প্রাইম ব্যাংক মহিলা রেটিং দাবার প্রথম রাউন্ডে জিতেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, জাকিয়া সুলতানা, নাজরানা খান, তানজিনা আক্তার, ফারজানা হোসেন ও জান্নাতুল ফেরদৌস।