জিয়া চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে মাতৃভাষা দিবস রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৯ খেলায় সাড়ে ৮ পয়েন্ট পেয়েছেন তিনি। সমান পয়েন্ট পাওয়ায় টাইব্রেকিং পদ্ধতিতে রানারআপ সৈয়দ মাহফুজুর রহমান, তৃতীয় মেহেদী হাসান, চতুর্থ ভারতের নিখিল মাগিজনান।