জিয়া চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআইটি গ্র্যান্ডমাস্টার্স দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ভারতের নাগপুরে কাল শেষ হওয়া টুর্নামেন্টে বেলারুশের গ্র্যান্ডমাস্টার আলেক্সিজ আলেজান্ডারভেরও পয়েন্ট ছিল জিয়ার সমান—৯। শীর্ষস্থান নির্ধারণ করা হয় টাইব্রেকিং পদ্ধতিতে। দশম রাউন্ড শেষে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন জিয়া। কিন্তু কাল ১১তম রাউন্ডে জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার অনকিত রাজপারার সঙ্গে ড্র করেন। বাংলাদেশের অন্য খেলোয়াড়দের মধ্যে সমান সাড়ে ৭ পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ১৪তম ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ১৬তম। ৭ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ হয়েছেন ২৬তম।