জিয়া-নিয়াজের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিতে যেতে পারতেন নিয়াজ মোরশেদই। কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে থেকেও শেষ পর্যন্ত জিয়াউর রহমান জিততে দেননি দেশের প্রথম গ্র্যান্ড মাস্টারকে। জাতীয় দাবায় দেশের দুই সিনিয়র গ্র্যান্ড মাস্টারের দারুণ আগ্রহ জাগানিয়া খেলাটি কাল ড্র হয়েছে।শুরু থেকেই আক্রমণাত্মক খেলে জিয়াকে চাপের মধ্যে ফেলে দেন নিয়াজ মোরশেদ। একপর্যায়ে জিয়া একটি সৈন্য বেশি হারিয়ে হারের শঙ্কাতেই পড়ে গিয়েছিলেন জিয়া। কিন্তু সময়-সংকটে পড়ে শেষ পর্যন্ত ড্র করতে বাধ্য হন নিয়াজ। আজ শেষ রাউন্ডে গোলাম মোস্তফার বিপক্ষে ড্র করলেই ১২ বারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হয়ে যাবেন জিয়া। কাল ম্যাচ শেষে বললেন, ‘খেলা শুরুর আগে প্রচণ্ড চাপে ছিলাম। ড্র করতে পেরেই খুশি আমি।’জিয়ার চেয়ে ১ পয়েন্ট পেছনে থাকা নিয়াজ এখনো চ্যাম্পিয়ন হতে পারেন। সে ক্ষেত্রে নিয়াজকে আজ জিততেই হবে জাবেদের বিপক্ষে আর জিয়াকে হারতে হবে মোস্তফার কাছে। তাহলে দুজনেরই পয়েন্ট হবে সমান এবং শিরোপার জন্য পরস্পরকে খেলতে দুটি প্লে-অফ। ১২ ম্যাচে জিয়ার পয়েন্ট সাড়ে দশ, নিয়াজের সাড়ে নয়।