জিয়াউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর টেস্ট দলে ডাক পাওয়াটাই ছিল বিস্ময়। সেই জিয়াউর রহমান হারারের দ্বিতীয় টেস্টটা শুধু খেললেনই না, মিডিয়াম পেসে দ্বিতীয় ইনিংসে নিলেন ৪ উইকেট। এরপর কাল প্রথম ওয়ানডেতে নিলেন ৫ উইকেট। পাঁচ থেকে নয়—জিম্বাবুয়ের মিডল ও লেট অর্ডারের সব কটি উইকেট তুলে নিয়েছেন। একবার পেয়েছিলেন হ্যাটট্রিকের সুযোগও। চার ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারকে দিয়েছে ম্যাচসেরারও পুরস্কার। জাতীয় দলের জার্সি গায়ে কালই প্রথম ম্যান অব দ্য ম্যাচ হলেন ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জিয়াউর।