জিয়াউল ইসলাম মাসুদ স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য প্রয়াত সাবেক জাতীয় ক্রিকেটার ও আম্পায়ার জিয়াউল ইসলাম মাসুদ স্মরণে একটি স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে স্মরণসভাটি হবে আগামীকাল বেলা ১১টায়। জিয়াউল ইসলাম মাসুদের কীর্তিময় জীবন নিয়ে আলোচনা করবেন আহমেদ সাজ্জাদুল আলম, ওমর খালেদ, ইশতিয়াক আহমেদ, সামিউর রহমান, গাজী আশরাফ হোসেন, মিনহাজুল আবেদীন, এনামুল হকের মতো সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক এবং একসময়ের নামী ক্রীড়া সাংবাদিক নাজমুল আমিন (কিরণ)।