জিয়ার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেস্টিংস আন্তর্জাতিক চেস কংগ্রেস মাস্টারস দাবায় পরশু হারের বৃত্ত ভেঙে নিউজিল্যান্ডের ফিদে মাস্টার কোয়াড নিকোলাসের সঙ্গে ড্র করেছিলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ইংল্যান্ডের পূর্ব সাসেক্সে অনুষ্ঠানরত প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে গতকাল তো পেলেন জয়ই। জিয়া (রেটিং ২৪৯৬) হারিয়েছেন ইংল্যান্ডের ওয়াডসওয়ার্থ ম্যাথিউকে (রেটিং ২১৮৮)। আট ম্যাচে জিয়ার পয়েন্ট ৫।