জিয়ার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান কন্টিনেন্টাল দাবার পঞ্চম রাউন্ডে জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শারজায় অনুষ্ঠানরত প্রতিযোগিতায় জিয়া হারিয়েছেন ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার এনগুয়েন এনগোচেকে। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে জিয়া। মেয়েদের বিভাগে নাজরানা খান ইভা ড্র করেছেন চীনের আন্তর্জাতিক মহিলা মাস্টার গু তিয়ান লুয়ের সঙ্গে। ৫ খেলায় দুই পয়েন্ট ইভার।