জিয়ার জয়, নিয়াজের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের কেনসিংটনে অনুষ্ঠানরত লন্ডন ক্লাসিক্যাল ওপেন দাবার তৃতীয় রাউন্ডে জিতেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। তিন খেলায় আড়াই পয়েন্ট তাঁর। তৃতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন স্কটল্যান্ডের ফিদে মাস্টার বেরি নিলকে। ওদিকে কলকাতায় শ্রী আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবায় ষষ্ঠ রাউন্ডে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ হেরে গেছেন ভারতের কুনালের কাছে। ষষ্ঠ রাউন্ড শেষে তাঁর পয়েন্ট তিন।