জিয়ার প্রথম পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে ৫ উইকেটের দেখা পেতে বাংলাদেশের বোলারদের ছিল দীর্ঘ প্রতীক্ষা। বাংলাদেশের ওয়ানডে অভিষেক ১৯৮৬ সালের ৩১ মার্চ, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। ২৮ বছর পর ২০০৪ সালের ৫ নভেম্বর অপেক্ষার শেষ। বাংলাদেশের ৯৭তম ওয়ানডে ম্যাচে অপেক্ষার অবসান এমন একজনের হাত ধরে, যাঁকে সবাই এর আগে চিনত ব্যাটসম্যান হিসেবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভার বল করে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন ‘অচেনা’ বোলার আফতাব আহমেদ। সেই শুরু, এরপর খেলা ১৭৪ ম্যাচে আরও আটবার ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা। ৫ উইকেট নেওয়া ষষ্ঠ বাংলাদেশি জিয়াউর রহমান। একাধিকবার ৫ উইকেট নিয়েছেন শুধু আবদুর রাজ্জাক। চারবার ৫ উইকেট নেওয়া রাজ্জাক তিনবারই এই কীর্তি গড়েছেন প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে।ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে ৫ উইকেট বিপক্ষ ভেন্যু সাল৬/২৬ মাশরাফি বিন মুর্তজা কেনিয়া নাইরোবি ২০০৬৫/২৯ আবদুর রাজ্জাক জিম্বাবুয়ে মিরপুর ২০০৯৫/৩০ আবদুর রাজ্জাক জিম্বাবুয়ে মিরপুর ২০১০৫/৩০ জিয়াউর রহমান জিম্বাবুয়ে বুলাওয়ে ২০১৩৫/৩১ আফতাব আহমেদ নিউজিল্যান্ড ঢাকা ২০০৪৫/৩৩ আবদুর রাজ্জাক জিম্বাবুয়ে বগুড়া ২০০৬৫/৪২ ফরহাদ রেজা আয়ারল্যান্ড মিরপুর ২০০৮৫/৪৭ মোহাম্মদ রফিক কেনিয়া ফতুল্লা ২০০৬৫/৬২ আবদুর রাজ্জাক শ্রীলঙ্কা পাল্লেকেলে ২০১৩